© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লালবাগে কারখানায় ভয়াবহ আগুন

শেয়ার করুন:
লালবাগে কারখানায় ভয়াবহ আগুন

ফাইল ছবি

own-reporter
১০:৩৫ পিএম | ২৩ মার্চ, ২০১৯

রাজধানীর লালবাগে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১০ টার দিকে শহীদ নগরের ৬ নং গলিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, রাতে লালবাগের শহীদ নগরে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

তবে কারখানাটি কিসের তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন