© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

শেয়ার করুন:
টাঙ্গাইলে  প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
central-desk
০৪:২৫ পিএম | ২৩ নভেম্বর, ২০১৮

টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত বিমানের উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

মন্তব্য করুন