গোবিন্দগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৫ জনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মারঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানান, ঢাকা থেকে কুড়িগ্রামের বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মারঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাহাবুল ইসলাম ও টাঙ্গাইলের সুনীল কুমার।

আহত যাত্রীরা জানান, চালক বেপরোয়াভাবে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়া হচ্ছে। এছাড়া নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026