নোয়াখালীতে আগুনে পুড়ল ১৩ দোকান
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার রাত আড়াইটার দিকে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার রাত আড়াইটার দিকে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী পরে পার্শ্ববর্তী মাইজদী, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জ থেকে মোট সাতটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে চালের আড়ত ও মুদিসহ অন্যান্য সামগ্রীর অন্তত ১৩টি দোকান পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা বলতে পারেননি তিনি।
টাইমস/এইচইউ