ভারি অস্ত্র নিয়ে ২২ বছর পর সেন্ট মার্টিনে বিজিবি

পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তার স্বার্থে ২২ বছর পর আবার সীমান্ত রক্ষী বাহিনী(বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার দুপুরে বিজিবির এক প্লাটুন সদস্য ভারি অস্ত্রশস্ত্র নিয়ে দেশের সর্বদক্ষিণের এই দ্বীপে অবস্থান নেয়। এখন থেকে তারা সেখানে সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।

রোববার সরকারি একটি নির্দেশনা বিজিবির সদর দপ্তরে পৌঁছানোর পর 'ভারি অস্ত্রসহ' সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্বীপটিতে ২২ বছর পর আবার বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ‘আজ (রোববার) সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে এক প্লাটুন বিজিবি সদস্য রওনা দেয়। তারা সেখানে অবস্থান করে সীমান্ত নিরাপত্তায় নিয়মিত দায়িত্ব পালন করবে।’

উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ডের পাশাপাশি এখন মিয়ানমার সীমান্তবর্তী সেন্ট মার্টিনে দায়িত্ব পালনে থাকবে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল জামান বলেন, ‘মূলত চোরাচালান, মাদকপাচার ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষার উদ্দেশ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। এটা বিজিবির নিয়মিত কাজেরই অংশ।’

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, বেলা ১২টার দিকে শতাধিক বিজিবি সদস্য দ্বীপটি পৌঁছেছে। এর আগে ৩০ মার্চ থেকে দ্বীপটিতে ২০/৩০ জনের মতো বিজিবি সদস্য অবস্থান করছিলেন বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান বলেন, ‘হঠাৎ করে ভারী অস্ত্রশস্ত্রসহ বিজিবি সদস্যদের দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছিল।’

১৯৯৭ সাল পর্যন্ত সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা সেন্ট মার্টিনে মোতায়েন ছিল।

বিজিবি কর্মকর্তা জামান বলেন, ‘পরে কোস্টগার্ড গঠিত হলে দ্বীপটিতে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব সংস্থাটিকে দেওয়া হয়।’

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026