© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

শেয়ার করুন:
চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
own-reporter-chattogram
০৪:৫৬ পিএম | ১১ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাড়িচাপায় এবং নগরীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার বোগলা বাজার এলাকায় গাড়িচাপায় মারা যান মো. নাসির সওদাগর (৪৮)। তিনি উপজেলার শীতলপুর এলাকার মৃত আমিনুল হকের ছেলে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাড়িচাপায় এবং নগরীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার বোগলা বাজার এলাকায় গাড়িচাপায় মারা যান মো. নাসির সওদাগর (৪৮)। তিনি উপজেলার শীতলপুর এলাকার মৃত আমিনুল হকের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, নাসির সওদাগর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

অন্যদিকে নগরীর সাবেরিয়া এলাকায় আরবি টাওয়ার নামের একটি ভবনে রঙের কাজ করার সময় নিচে পড়ে মারা গেছেন উত্তম দত্ত (৫৫)। তিনি নগরীর ডবলমুরিং থানার মোগলটুলি মগপুকুর পাড় এলাকার মৃত দুলাল দত্তের ছেলে।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ভবনের বাইরে রঙ করার সময় তিনি নিচে পড়ে যান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন