বর্ষবরণে বর্ণিল সাজে সেজেছে রাজশাহী

পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপন উপলক্ষে নানা আয়োজনে সারাদেশে চলছে বর্ষবরণ। ভোর থেকেই সব বয়সের মানুষের পদচারণায় উৎসবের স্থানগুলো ছিল রঙিন। সারাদেশের মতো রাজশাহীতেও বর্ণিল নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ উৎসব।

রোববার ভোর থেকেই নানা আয়োজনে নববর্ষকে বরণ করে নিতে উৎসবে মেতে ওঠে রাজশাহীর লাখো জনতা। রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রাজশাহী কলেজ আয়োজিত শোভাযাত্রাটি নগরীর মণিচত্বর হয়ে নগর আওয়ামীলীগের কার্যালয়ে প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। বাঙ্গালী ঐতিহ্যের নানা রূপ ফুটিয়ে তুলতে শোভাযাত্রায় স্থান পায় বিশালাকার দোয়েল পাখি, প্রতিকৃতির কারুকর্ম, কৃত্রিম ঢাক, ঢোল আর অসংখ্য মুখোশখচিত প্ল্যাকার্ড।

পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহীর সর্ববৃহৎ আয়োজনটি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ। তাছাড়া বাংলা, নাট্যকলা ও সঙ্গীত, আইন, মার্কেটিং, ফোকলোরসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো বিভাগই পৃথক পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।

১৯৮৯ সালে স্বৈরাচার বিরোধী ভাবমূর্তি নিয়ে চারুকলা থেকে শুরু হয় পহেলা বৈশাখের এই আনন্দ শোভাযাত্রা। সময়ের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে তা ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পায়। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026