চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়ন এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মামুনি ধর (২৪) হারুয়ালছড়ি গ্রামের রূপককান্তি দে’র স্ত্রী। তার স্বামী বিদেশে থাকেন।

এছাড়া দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত মামুনির শ্বশুর মিলন কান্তির দে’র নাড়িভুড়ি বের হয়েছে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুজপুর খানার ওসি শেখ মো. আব্দুল্লাহ জানান, রাত দেড়টার দিকে দুই দুর্বৃত্ত ওই গ্রামের নরেন্দ্র কুমার দের বাড়িতে একতলা ভবনের সিঁড়ি ঘরের দেয়াল ভেঙে ঘরে ডুকে ঘুমন্ত গৃহবধূকে গলায় ছুরি দিয়ে আঘাত করে।

তার চিৎকারে পাশের রুমে থাকা শশুর মিলন কান্তি দে এবং শাশুড়ি রত্মা দে এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে ওই গৃহবধূ মারা যায়। আহত মিলন কান্তিকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধু শনিবার বিকেলে তাদের চাষাবাদের ধান বিক্রি করে। সংঘবদ্ধ ডাকাতদল ধান বিক্রির টাকা লুটপাটের উদ্দেশে শনিবার রাতে গৃহবধুর বাড়িতে হানা দেয়। গৃহবধূর স্বামী থাকেন বিদেশে। শ্বশুর-শাশুড়ির সাথে থাকতেন তিনি। রাতে পাকা ভবনের সিঁড়ি ঘরের দেয়াল ভেঙে প্রবেশ করে ডাকাত দল। এসময় বাধা পেয়ে গৃহবধূকে গলাকেটে হত্যা করে ডাকাতরা।

তবে ভুজপুর থানার ওসি জানান, এটি ডাকাতির ঘটনা নয়। পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ বাড়ি থেকে কোনো মালামাল ও টাকা খোয়া যায়নি।

এদিকে স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর পুলিশ বলছে, সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: ইউএনবি

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026