নববর্ষেও রাস্তায় খুলনাঞ্চলের পাটকল শ্রমিকরা

বাংলা নববর্ষের প্রথম দিনেও ৯ দফা দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা।

বেতন বোনাসের দাবিতে রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দাবি আদায়ে মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-ননসিবিএ পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয়।

শ্রমিকরা জানান, নববর্ষে সবার বাসায় যখন উৎসব চলছে তখন পাটকল শ্রমিকদের পরিবারে কেবলই হাহাকার।

টিনাম জুটমিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, ঠিকমতো দু’মুঠো খেতে পারছেন না শ্রমিকরা। বেতন না থাকায় অনেকের ছেলে-মেয়ের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমাদের কোনো পহেলা বৈশাখ নেই। ছেলেমেয়ে নিয়ে তিন বেলা খাবার জুটছে না, আমাদের আবার নববর্ষ।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক ও খুলনার ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, সবাই নববর্ষ পালন করছে। আর পাটকল শ্রমিকরা দাবি আদায়ে আন্দোলন করছেন। শ্রমিকদের পরিবারের সদস্যদের মুখে নেই হাসি। উৎসাহ-উদ্দীপনা হারিয়ে নতুন বছর শুরু করছেন তারা রাজপথে সংগ্রাম করে।

তিনি জানান, খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, খালিশপুর, ইস্টার্ন, আলিম এবং নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুটমিলের স্থায়ী-অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের প্রায় ৪০ কোটি টাকা বকেয়া রয়েছে। খুলনাঞ্চলের ৯টিসহ সারাদেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ১০০ কোটি টাকা বকেয়া রয়েছে।

মুরাদ হোসেন বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধ, কর্মরত শ্রমিকদের স্থায়ীকরন, গ্র্যাচুইটি-পিএফ ফান্ডের টাকা পরিশোধসহ ৯ দফা দাবিতে তৃতীয় দফা রাজপথে আন্দোলনের অংশ হিসেবে আমরা নববর্ষের আনন্দ ম্লান করে বিক্ষোভ মিছিল করছি।

এর আগে শুক্রবার বিকেলে খুলনায় শ্রমিক জনসভার মধ্য দিয়ে পাটকল ধর্মঘটসহ সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেন বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ ও রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদ। খুলনা মহানগীর খালিশপুর বিআইডিসি সড়কে অনুষ্ঠিত শ্রমিক জনসভা থেকে তৃতীয় দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ এপ্রিল প্রতিটি মিল গেটে শ্রমিক সভা। এ ছাড়া ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল পাটকল ধর্মঘট এবং প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ। ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে শ্রমিক সমাবেশ। ২৭, ২৮ ও ২৯ এপ্রিল আবারও পাটকল ধর্মঘট এবং প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ৬ ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ।

আরও পড়ুন...

দাবি আদায়ে পাটকল শ্রমিকদের ফের কর্মসূচি ঘোষণা

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নারী ক্রিকেটারদের জন্য এইচপি প্রোগ্রাম শুরু, কবে কারা সুযোগ পাচ্ছেন Feb 04, 2026
img
প্রথমবারের মতো আজ ফরিদপুরে জনসভায় যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026