পুঠিয়ায় ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের নাম আরিফুল ইসলাম।

শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক আরিফুল ইসলাম বাগমারা উপজেলার নাজিরপুর এলাকার লোকমান আলীর ছেলে। তিনি খলিসাকুড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক আবদুল হান্নানের পরিবর্তে পাঠদান করছিলেন।

ওসি সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, যৌন নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্রের বাড়ি বাগমারা উপজেলার বালিয়া গ্রামে। সে দুই বছর যাবৎ খলিসাকুড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়াশোনা করছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান ওসি। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার মাদ্রাসার সকল ছাত্র ঘুমিয়ে পড়লে গভীর রাতে ওই ছাত্রকে ডেকে তুলে নিজ কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। বিষয়টি কাউকে না জানাতে ওই ছাত্রকে ভয়ভীতি দেখানো হয়। পরদিন শুক্রবার মাদ্রাসার অপর ছাত্র জাহিদের কাছে বিষয়টি জানালে সে ঘটনাটি ওই ছাত্রের বাবাকে মোবাইল ফোনে জানায়। 

ভিকটিম ছাত্রকে মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক যৌন নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন বলে ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসা কমিটির সভাপতি নুর মোহম্মদ জানান, মাদ্রাসার শিক্ষক হান্নানের মাস্টার্স পরীক্ষা শুরু হওয়ায় ১০ দিনের জন্য আরিফুল ইসলাম তার পরিবর্তে সেখানে পাঠদান করাতে এসেছিলেন।

 

 টাইমস/এএস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এত আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026