© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে ইয়াবাসহ চারজন আটক

শেয়ার করুন:
সিলেটে ইয়াবাসহ চারজন আটক
own-reporter-sylhet
০১:০৫ পিএম | ১৮ এপ্রিল, ২০১৯

সিলেটের মোগলাবাজারে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। বুধবার রাতে সদর উপজেলার মোগলাবাজারের আলমপুরের পালপুর কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

সিলেটের মোগলাবাজারে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

বুধবার রাতে সদর উপজেলার মোগলাবাজারের আলমপুরের পালপুর কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিপাড়া আইহর গ্রামের মো. ফারুত আহম্মদের ছেলে মো. আব্দুল হালিম (৩০), দক্ষিণ সুরমার মোমিনখলার বশর মিয়ার ছেলে মো. আশরাফ আলী (২৬), সুনামগঞ্জের ছাতক উপজেলার মাসুখালি গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে মো. মিজান (৩৫) বর্তমানে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আজমান কমপ্লেক্সের বাসিন্দা ও জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের হাসনুর আহমদের ছেলে মো. ফাহিম (২৩) বর্তমানে আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন