© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুসরাত হত্যায় গ্রেপ্তার শামীম পাঁচ দিনের রিমান্ডে

শেয়ার করুন:
নুসরাত হত্যায় গ্রেপ্তার শামীম পাঁচ দিনের রিমান্ডে
own-reporter
০২:১৬ পিএম | ১৮ এপ্রিল, ২০১৯

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি মো. শামীমকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারিক আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি মো. শামীমকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারিক আদালত।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় মো. শামীমকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমদের আদালতে নেয়া হয়। শামীমকে জিজ্ঞাসাবাদে মো. শাহ আলম সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আট আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টাইমস/এসআই

মন্তব্য করুন