© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনাগাজীতে এবার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ

শেয়ার করুন:
সোনাগাজীতে এবার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ
own-reporter-feni
০৩:৩৫ পিএম | ১৮ এপ্রিল, ২০১৯

ফেনীর সোনাগাজীতে নুসরাত হত্যার রেশ না কাটতেই এক কাতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ দুই সন্তানের জননী। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে। মামলার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

ফেনীর সোনাগাজীতে নুসরাত হত্যার রেশ না কাটতেই এক কাতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ দুই সন্তানের জননী। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে। মামলার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

গ্রেপ্তার নুর আলম (৩৫) একই গ্রামের আবদুল হালিমের ছেলে।

পুলিশ জানায়, ওইদিন রাত ১টার দিকে শৌচাগারে যেতে ঘর থেকে বের হন। এসময় একই গ্রামের আবদুল হালিমের ছেলে নুর আলম, জামাল উদ্দিন মিন্টুর ছেলে মো. আপেল এবং আবদুল হালিমের ছেলে মোশারফ হোসেন তার মুখ চেপে ধরে বসতঘরের অদূরে রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করে। এসময় গৃহবধূকে অচেতন অবস্থায় ফেলে রেখে ধর্ষকরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের লোকজনের চিৎকারে রাত ৩ টার দিকে এলাকাবাসী মুখ ও হাত বাঁধা অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষক নুর আলমকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন