© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মার বুকে পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন:
পদ্মার বুকে পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
own-reporter-rajshahi
০৫:৩৭ পিএম | ১৮ এপ্রিল, ২০১৯

রাজশাহী মহানগরীর টি-বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে  হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পানিতে ভাসা অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

রাজশাহী মহানগরীর টি-বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে  হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পানিতে ভাসা অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি হাফিজুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরনে কালো ফুলপ্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে তিন-চার দিন আগে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়। পচন ধরা মরদেহের পা বাঁধা ছিল। স্থানীয় লোকজন প্রথমে মরদেহটি দেখে রাজপাড়া থানায় খবর দিলে সেটি উদ্ধার করা হয়।

ওসি জানান, নদীর পাড়ের এলাকাটি রাজপাড়া থানার অন্তর্গত। কিন্তু নদী দামকুড়া থানা এলাকায় পড়েছে। তাই মরদেহটি উদ্ধার করে দামকুড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দামকুড়া থানার ওসি আবদুল লতিফ শাহ জানান, উদ্ধার হওয়া লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।

ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে টি-বাঁধে মরদেহ ফেলে যাওয়া হয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন