শনিবার থেকে রাজশাহীতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর শাহ মখদুম থানা ভবনে আরএমপি কমিশনারের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন আরএমপির নতুন কমিশনার হুমায়ূন কবির।

আরএমপি কমিশনার হুমায়ূন কবির বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। আগামী ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১০ দিনব্যাপী মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলবে। এ সময় মাদকের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ ছাড় পাবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, পুলিশ এখন তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ। অপরাধী যে ধরনের অপরাধ করুক না কেনো ধরা পড়তেই হবে। কোনো অপরাধী তার মোবাইলের সব তথ্য মুছে ফেললেও পুলিশ তা বের করবে। এমন প্রযুক্তি পুলিশের কাছে আছে। তাই কোনো অপরাধই এখন চাপা পড়ে থাকবে না।

মাদক ও ডিজিটাল নিরাপত্তা ছাড়াও মহানগরের ট্রাফিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েতুল ইসলাম, উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী ও বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমীর জাফর প্রমুখ।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026
img
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে : আমীর খসরু Feb 05, 2026
img
উটকে দেয়া হবে পাসপোর্ট Feb 05, 2026
img
রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি Feb 05, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 05, 2026
বিয়ে হোক আস্থায়, সম্পর্ক হোক সম্মানে Feb 05, 2026
img
আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের Feb 05, 2026
img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026