© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শরীয়তপুরে চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ বরখাস্ত

শেয়ার করুন:
শরীয়তপুরে চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ বরখাস্ত
country-desk
০৯:২২ এএম | ১১ মে, ২০১৯

শরীয়তপুরে চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার মোমেন জানান, গণমাধ্যমে খবর প্রকাশের পর শুক্রবার তাদের বরখাস্ত করা হয়।

শরীয়তপুরে চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার মোমেন জানান, গণমাধ্যমে খবর প্রকাশের পর শুক্রবার তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন শরীয়তপুর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) গোলাম মোস্তফা, এটিএসআই আব্দুল কুদ্দুস ও কনস্টেবল সুব্রত।

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে মনোহর বাজার মোড় থেকে নরসিংহপুর পর্যন্ত অন্তত পাঁচটি পয়েন্টে পণ্যবাহী গাড়ি থামিয়ে পুলিশ সদস্যরা চাঁদা আদায় করতেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই খবরের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন