© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক

শেয়ার করুন:
নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক
own-reporter-noakhali
০৩:৩৯ পিএম | ১১ মে, ২০১৯

নোয়াখালীর সেনবাগ থেকে অস্ত্রসহ রাশেদুল ইসলাম রাকিব(২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। শুক্রবার রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

নোয়াখালীর সেনবাগ থেকে অস্ত্রসহ রাশেদুল ইসলাম রাকিব(২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক রাশেদুল ইসলাম রাকিব কালিকাপুর গ্রামের শহিদুল হক দুলালের ছেলে।

পুলিশ জানায়, রাতে শ্যামেরগাঁও এলাকায় এক নারী পথচারীর গতিরোধ করে দুই যুবক। এ সময় তারা ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে যুবকদের মধ্যে একজন পালিয়ে যায়। অপর যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলজিসহ আটক রাকিবকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন