© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরায় যুবকের মুখে পেট্রল ঢেলে হত্যা করল বিএসএফ

শেয়ার করুন:
সাতক্ষীরায় যুবকের মুখে পেট্রল ঢেলে হত্যা করল বিএসএফ
own-reporter
০৪:৪২ পিএম | ১১ মে, ২০১৯

বাড়ির কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কবিরুল ইসলাম নামে এক যুবক সাতক্ষীরার কুশখালি সীমান্ত অতিক্রম করে ভারতের দুবলি এলাকায় যায়। সেখান থেকে ভারতীয় চা পাতাসহ অন্যান্য চোরাচালান সামগ্রী নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরে পড়ে। বিএসএফ তাকে মারপিট করে। পরে তার মুখে পেট্রল ঢেলে দেয়। এ ঘটনায় কবিরুল ইসলাম গুরুতর অসুস্থ হলে তাকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে রেখে যায় বলে কবিরুলের ভাই রবিউল ইসলাম অভিযোগ করেছেন।

বাড়ির কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কবিরুল ইসলাম নামে এক যুবক সাতক্ষীরার কুশখালি সীমান্ত অতিক্রম করে ভারতের দুবলি এলাকায় যায়।

সেখান থেকে ভারতীয় চা পাতাসহ অন্যান্য চোরাচালান সামগ্রী নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরে পড়ে। বিএসএফ তাকে মারপিট করে। পরে তার মুখে পেট্রল ঢেলে দেয়। এ ঘটনায় কবিরুল ইসলাম গুরুতর অসুস্থ হলে তাকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে রেখে যায় বলে কবিরুলের ভাই রবিউল ইসলাম অভিযোগ করেছেন।

রবিউল ইসলাম আরো জানান, পরে তার ভাইকে বাড়িতে নেয়া হয়। অবস্থা গুরুতর হলে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক কবিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহত কবিরুল ইসলাম সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।

কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, কবিরুল চা পাতা আনতে ভারতে গিয়েছিলেন। বিএসএফ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে পরে মুখে পেট্রল ঢেলে দেয়।

নিহতের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মুখে পেট্রল ঢেলে দেয়ার বিষয়টি মেডিকেল রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। নিহতের লাশ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ঘটনা শোনার পর হাসপাতালে লোক পাঠিয়েছি। তবে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নয়। এমনকি ঘটনাটি ভারতীয় এলাকারও নয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করে দেখতে হবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন