© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনা পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
খুলনা পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা
own-reporter-khulna
১১:৪২ এএম | ১৩ মে, ২০১৯

খুলনার দিঘলিয়া উপজেলায় খলিলুর রহমান মোল্লা (৫০) নামে এক পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আড়াইটার দিকে উপজেলার দেয়ারা কলোনী বেড়ি বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

খুলনার দিঘলিয়া উপজেলায় খলিলুর রহমান মোল্লা (৫০) নামে এক পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত আড়াইটার দিকে উপজেলার দেয়ারা কলোনী বেড়ি বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান মোল্লা দিঘলিয়ার দেয়াড়ার ওমর মোল্লার ছেলে। তিনি বেসরকারি গ্লোরি জুট মিলে কাজ করতেন।

দিঘলিয়া থানার এসআই ইমরান বলেন, উপজেলার দেয়ারা কলোনী বেড়িবাঁধ থেকে খলিলুর রাত আড়াইটার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় কিছু দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোমবার ভোরে মারা যান তিনি। তবে এলাকাবাসীর কাছে শোনা গেছে, ঘটনার পরপরই চোর চোর বলে কয়েকজনকে চিৎকার করতে শোনা যায়।

এসআই আরও বলেন, ২ বছর আগে খলিল র‌্যাবের সোর্স হিসেবে কাজ করত। এরপর সে ওই কাজ ছেড়ে বেসরকারি লক্ষ্মণ জুট মিলে কাজ নেয়। গত সপ্তাহে খলিল গ্লোরি জুট মিলে যোগদান করেছিলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন