© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বাসের ধাক্কায় পাঠাও চালক নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে বাসের ধাক্কায় পাঠাও চালক নিহত
own-reporter-chattogram
১২:৪২ পিএম | ১৩ মে, ২০১৯

চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঠাও-এর মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঠাও-এর মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মো. আজাদ (৩০)। তিনি নামে বাকলিয়ার কালামিয়া বাজারের আব্দুর ছোবহান রোড এলাকার মো. আবুল কাশেমের ছেলে। আহত যাত্রীর নাম মো. ইমরান (২৭)। ইমরানও একই এলাকার আব্দুল করিমের ছেলে। তাকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে চালক মো. আজাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন