© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে তারাবি শেষে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
রাজশাহীতে তারাবি শেষে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
own-reporter-rajshahi
০১:১৭ পিএম | ১৩ মে, ২০১৯

রাজশাহীতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে নগরীর উপকণ্ঠ আলীগঞ্জ উত্তরপাড়া এলাকায় ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। পরে রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহীতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে নগরীর উপকণ্ঠ আলীগঞ্জ উত্তরপাড়া এলাকায় ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। পরে রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম আনারুল ইসলাম (৪২)। তিনি একই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে। সে পেশায় একজন রাইস মিলের ব্যবসায়ী।

কাশিয়াডাঙ্গা থানার ওসি আরিফুল ইসলাম জানান, শনিবার রাতে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা ব্যবসায়ী আনারুল ইসলামকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে রোববার তার মৃত্যু হয়।

ওসি বলেন, রাতে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলার এ ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আনারুলের স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন