চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা

অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। হামলাকারীদের মধ্যে ছয়জনকে আটক করে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকায় বিএসআরএমের সামনের সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খন্দকার এ তথ্য জানিয়েছেন।

আটক ছয়জন হলেন- রাব্বি, জাহাঙ্গীর ও লিটন, আবুল হাসেম, সাগর ও সুমন। এদের মধ্যে রাব্বি, জাহাঙ্গীর ও লিটনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিনজন থানা হেফাজতে রয়েছেন।

ওসি আতাউর রহমান বলেন, সোমবার বিকালে বাংলাবাজার এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। এসময় দুর্বৃত্তরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেয়। একপর্যায়ে তারা ম্যাজিস্ট্রেটের গাড়ির গ্লাস ভাঙচুর করে। এসময় পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করতে গেলে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় এএসআই মুজিবুরসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে বাড়তি পুলিশ পাঠিয়ে ছয়জনে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হামলার বিষয়টি স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বলেন, বাংলাবাজারে সড়কের পাশে গড়ে তোলা অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে কতিপয় দুষ্কৃতকারী আমাদের বাধা দেয়। এসময় তারা আমার গাড়ির গ্লাস ভাঙচুর করে। পুলিশ এসে তাদের নিবৃত করে। পরে আমরা অভিযান চালিয়ে কয়েকটি দোকান উচ্ছেদ করি। মঙ্গলবার অভিযান চালিয়ে অপর দোকানগুলো উচ্ছেদ করা হবে।


টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026