© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় আখক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

শেয়ার করুন:
পাবনায় আখক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত
own-reporter
১২:১২ পিএম | ১৪ মে, ২০১৯

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের একটি আখক্ষেতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি করে।

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের একটি আখক্ষেতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি করে।

এক পর্যায়ে তিতাস নামে এক ব্যক্তিকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, সোমবার ভোরে উপজেলার সাঁড়া ইউনিয়নে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান তিতাস (৩৮) ঈশ্বরদী বাঁশেরবাদা গ্রামের আব্দুল আজিজ মোল্লার  ছেলে।

পুলিশের দাবি, তিতাস ‘তালিকাভুক্ত  ডাকাত ও সন্ত্রাসী’ এবং তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ডাকতিসহ ১৬টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।

টাইমস/এসআই

মন্তব্য করুন