টেকনাফে ড্রেনে পাওয়া গেল ৪০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মোহাম্মদ ইউনুছ আলীর বাড়িতে ইয়াবা লুকানো থাকতে পারে এমন একটি সংবাদ পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবর পেয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে একটি টহল দল ইউনুছ আলীর বসতবাড়িতে সোমবার রাত আটটার দিকে অভিযান চালায়। একপর্যায়ে তার বাড়িসংলগ্ন ড্রেন তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ইয়াবাভর্তি চারটি প্যাকেট উদ্ধার করে টহল দল।

প্যাকেটগুলোর ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় বাড়ির মালিক অনুপস্থিত থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান টেকনাফ-২ বিজিবি অধিনায়ক।

সোমবার রাত আটটার দিকে পরিচালিত এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

জব্দ ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026