৮৩৬০ জন চিকিৎসকের ক্যাডারভুক্তির দাবিতে মানববন্ধন

স্বাস্থ্য খাতে বিদ্যমান চিকিৎসক সংকট নিরসনে ৩৯তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ নন-ক্যাডার ৮৩৬০ জন চিকিৎসকের ক্যাডারভুক্তির জন্য মানববন্ধন করেছেন বঞ্চিত চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন তারা।

বঞ্চিত চিকিৎসকদের সমন্বয়ক ডা. দেবাশিষ দেব দেবু বলেন, চিকিৎসক সংকট সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী গত ২০১৭ সালের এপ্রিলে ১০ হাজার চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৩৯ তম বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করে।

তিনি আরও বলেন, পিএসসি'র পরিপত্রে সাড়ে চার হাজার ডাক্তার নিয়োগের কথা বলা হলেও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অন্তত সাত হাজার এবং সম্ভব হলে দশ হাজার ডাক্তারই নিয়োগের ইচ্ছা প্রকাশ করে। একই কথা বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর মুখেও শোনা যায়। গ্রামে যেতে ইচ্ছুক প্রায় ৩৮ হাজার ডাক্তার ৩৯ তম বিশেষ বিসিএসে অংশ নেয়। আর তাতে প্রাথমিক বাছাই পর্বে টিকে ১৩ হাজার ২০০ জন।

দেবু আরও জানান, পরবর্তীতে মৌখিক পরীক্ষা নেয়ার পর পিএসসি স্বাস্থ্যমন্ত্রণালয় বরাবর সাড়ে চার হাজার ছাড়াও অতিরিক্ত ২২৫০ জন ডাক্তার নিয়োগের ব্যাপারে চিঠি দেয়। কিন্তু জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পিএসসি তার পরিপত্র মোতাবেক সাড়ে চার হাজার ডাক্তারকে সুপারিশ করতে বাধ্য হয়।

জানানো হয়, ৮৩৬০ জন চিকিৎসক লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য হলেও শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সকল প্রার্থীকে বিসিএস ক্যাডার সার্ভিসে নিয়োগের সুপারিশ করা সম্ভব হয়নি।

সুপারিশকৃত ৪৭৯২ জন ডাক্তার ছাড়াও কৃতকার্য কিন্তু নন ক্যাডার আরো ৮৩০০ জন ডাক্তার গ্রামে যেয়ে সেবা দিতে ইচ্ছুক। তাই আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে এই দক্ষ জনবলকে কিভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় একীভূত করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন মানববন্ধনকারীরা।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026