© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী চিকিৎসককে ধর্ষণের হুমকিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
নারী চিকিৎসককে ধর্ষণের হুমকিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
own-reporter-sylhet
০৩:৩০ পিএম | ১৪ মে, ২০১৯

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় সেই ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় সেই ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরের কোর্টপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা।

গ্রেপ্তার সারোয়ার হোসেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

ওসি জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আদালতের গেট থেকে সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়াও পুলিশ মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন...

সিলেটে চিকিৎসককে হত্যার হুমকি: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

টাইমস/এইচইউ

মন্তব্য করুন