ওয়েবসাইট নকল করার অভিযোগে আরও ২জন গ্রেফতার
১১:৪০ এএম | ২৯ নভেম্বর, ২০১৮
বিভিন্ন জাতীয় সংবাদপত্রের ওয়েবসাইট নকলের অভিযোগে পৃথক স্থান থেকে আরও দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
বিভিন্ন জাতীয় সংবাদপত্রের ওয়েবসাইট নকলের অভিযোগে পৃথক স্থান থেকে আরও দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে একজন ও গাজীপুরের টঙ্গী থেকে অন্য আরেকজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব সদর দফতরের লিগ্যার অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান।
মুফতি মাহমুদ খান বলেন, গ্রেফতারের সময় তাদের কাছে থাকা ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।
এর আগে শনিবার একই অভিযোগে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে একজনকে গ্রেফতার করে র্যাব।