© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক

শেয়ার করুন:
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক
own-reporter-chattogram
০৩:৩০ পিএম | ১৫ মে, ২০১৯

চট্টগ্রাম নগরী থেকে দুইটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক তিনজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে র‍্যাব। বু্ধবার দুপুরে নগরীর আকবর শাহ থানাধীন একে খান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান।

চট্টগ্রাম নগরী থেকে দুইটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক তিনজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে র‍্যাব।

বু্ধবার দুপুরে নগরীর আকবর শাহ থানাধীন একে খান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান।

আটক তিনজন হলেন- আবদুর রাজ্জাক (৪৮), মো. ইসহাক (৩২) ও মো. আবু তাহের (৪০)। 

মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একে খান মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র‌্যাব সদস্যরা। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন