ময়মনসিংহে পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ

ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে দুই থেকে তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নে শালজান বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বালিয়া ইউনিয়নে শালজান বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাহাঙ্গীর আলমের রুপালি হ্যাচারির পুকুরে সকালে দুই-তিন বছরের একটি শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ফুলপুর থানা পুলিশ।

এলাকাবাসীর ধারণা, মঙ্গলবার রাতের যেকোন সময় কে বা কারা এ শিশুটির লাশ এখানে ফেলে গেছে।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান ও এসআই অটল বিহারী বিশ্বাস।

সাথে সাথে এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন লাশ দেখার জন্য ভিড় জমায়। সকাল থেকে শত শত নারী-পুরুষ লাশটি দেখেও সনাক্ত করতে পারেনি।

মৃত্যুরহস্য উদঘাটনে অজ্ঞাত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বালিয়া ইউনিয়নের চৌকিদার মিরাশ উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026