© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন:
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
own-reporter-chattogram
০৩:০৮ পিএম | ২৫ মে, ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার শীতলপুরের মদনহাট এলাকার এ দুর্ঘটনা ঘটে। মো. শফি ওই এলাকার মৃত মো. আহন মিয়ার ছেলে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে উপজেলার শীতলপুরের মদনহাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।

মো. শফি ওই এলাকার মৃত মো. আহন মিয়ার ছেলে।

জানা গেছে, মো. শফি ভোরে বাড়ির ছাদের ওপর পড়া খড়খুটো পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তিকে জরুরী বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন