© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে বাড়ির পাশে মিলল কলেজছাত্রের লাশ

শেয়ার করুন:
ময়মনসিংহে বাড়ির পাশে মিলল কলেজছাত্রের লাশ
own-reporter-mymensingh
০২:৩৯ পিএম | ২৬ মে, ২০১৯

ময়মনসিংহের নান্দাইলে ছুরিকাঘাত অবস্থায় বাড়ির পাশ থেকে তারিফ হাসান হৃদয় (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার চরভেলামারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহীন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের নান্দাইলে ছুরিকাঘাত অবস্থায় বাড়ির পাশ থেকে তারিফ হাসান হৃদয় (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ১টার দিকে উপজেলার চরভেলামারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহীন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

হৃদয় স্থানীয় খুররম খান চৌধুরী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, শনিবার রাতে বাড়ির পাশে ছুরিকাঘাত অবস্থায় হৃদয়ের লাশ পাওয়া যায়। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের ভাই মাজহারুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন