© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্বশুরবাড়িতে মাদক ব্যবসা, এক লাখ ইয়াবাসহ আটক ১

শেয়ার করুন:
শ্বশুরবাড়িতে মাদক ব্যবসা, এক লাখ ইয়াবাসহ আটক ১
own-reporter
০৩:২৭ পিএম | ২৬ মে, ২০১৯

কক্সবাজারের  টেকনাফ সদরের হাতিয়ারঘোনার করাচিপাড়া পাহাড়ে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ও নগদ টাকাসহ আবদুল আমিন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-(র‌্যাব)-১৫-এর সদস্যরা।

এ অভিযানের কথা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কমান্ডার (বিএন) লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব।

আটক আবদুল আমিন একজন মাদক ব্যবসায়ী দাবি করে র‍্যাব জানায়, আবদুল আমিন দীর্ঘদিন ধরে টেকনাফে শ্বশুরবাড়িতে মাদক মজুত করে বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি ইয়াবা ব্যবসা করতেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, ইয়াবা বিক্রয়ের নগদ তিন লাখ টাকা ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মো. আবদুল হাকিমের বাড়িতে বিশাল ইয়াবা মজুতের পাশাপাশি বেচাকেনা করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব টেকনাফ সদর ইউনিয়নের করাচিপাড়ার পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করি আমরা।’ এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

আবদুল আমিনের বসত বাড়ি ও অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা ও মাদক বিক্রির নগদ তিন লাখ টাকা জব্দ করা হয়েছে।

টাইমস/এসআই

মন্তব্য করুন