সদরঘাটে শতাধিক কুলির একসঙ্গে ইফতার

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। প্রতিদিন হাজার হাজার যাত্রী নৌ পথে যাতায়াত করেন এই টার্মিনাল দিয়ে। আর এসব যাত্রীদের মালামাল লঞ্চে উঠানামার কাজ করেন 'হলুদ বাহিনী' হিসবে পরিচিত শতাধিক কুলি। পবিত্র রমজান মাসেও তাদের ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো। রোজার শেষের দিকে শুরু হয় ঈদের ঘরমুখো মানুষের ভিড়। তখন আরও বেড়ে যায় কুলিদের ব্যস্ততা। 

তবে এখানে ইফতারের সময় তৈরি হয় অন্যরমক এক পরিবেশ। বিকাল ৫টার পর মালামাল টানা বন্ধ করে দেন তারা। জমায়েত হন ১৩ নম্বর পন্টুনে। শুরু হয় ইফতার সামগ্রী গোছানোর পর্ব। আজান পড়ার আগেই ইফতার নিয়ে বসে পড়েন তারা। সাধারণ যাত্রীদেরও আহ্বান করেন তাদের সঙ্গে ইফতার যোগ দেয়ার।

গত বুধবার সদরঘাটে সরেজমিন দেখা গেছে, বিকাল ৫টায় সদরঘাটের ১৩ নাম্বার পন্টুনের প্রবেশ পথের পাশে ৬-৭ জন করে আলাদা আলাদা বসে ইফতারির আয়োজন করছে। তিন ভাগে ভাগ হয়ে ইফতারির আয়োজন করছেন তারা। নদীর পাশে বাঁশের চাটাই বিছিয়ে আবার কেউ কেউ গামছা বিছিয়ে বসে পড়েছে। আর এদিকে বড় গামলায় পেঁয়াজু, ছোলা, বেগুনি, আলুর চপ ইত্যাদি মেখে বানানো হচ্ছে মজাদার ইফতার।

বাংলাদেশ টাইমসকে কুলিরা জানায়, তাদের একজন সুপারভাইজার রয়েছে। তার দায়িত্বে ইফতার কেনা হয়। প্রতিদিন প্রায় হাজার টাকার ইফতার কেনা হয়। তিন ভাগে ইফতার করা হয়। ইফতারের সময় সবাই মিলে টাকা তুলে ইফতার করেন তারা।

তারা আরও জানান, ২০০১ সাল থেকে এভাবে ইফতারের আয়োজন করছেন তারা। শুধু হলুদ বাহিনী নয়, ইফতারের সময় বিভিন্ন লঞ্চ যাত্রী, আনসার, লঞ্চের কর্মচারীসহ নানা শ্রেণির মানুষজন এসে জড়ো হন ইফতারের জন্য। সবাই একসঙ্গে বসে ইফতার করেন। গড়ে তোলেন সৌহার্দ্য।

ইউসুফ নামের এক কুলি জানান, সদরঘাটে থাকা টোকাই, ভবঘুরে আর ভিক্ষুকদেরও ইফতার করান তারা। ইফতার শেষে একসঙ্গে তারা লঞ্চ টার্মিনালে নামাজ পড়েন।

আসাদুল হক নামের আরেক কুলি জানান, রোজার মাসে তারা ভালো ভালো খাবার খায়। প্রথম থেকেই রোজায় উন্নতমানের ইফতার করছেন। বিভিন্ন নামিদামি ইফতার সামগ্রী কেনেন তারা। ইফতারের ২০-২৫ মিনিট পর তারা পুনরায় চলে যান যাত্রীদের মালামাল টানতে।

 

টাইমস/টিআর/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026