© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজানে বিআরটিসি কর্মকর্তাদের দুর্নীতি কম করার আহ্বান মন্ত্রীর

শেয়ার করুন:
রমজানে বিআরটিসি কর্মকর্তাদের দুর্নীতি কম করার আহ্বান মন্ত্রীর
own-reporter
০৪:৪৮ পিএম | ২৬ মে, ২০১৯

ঈদের বিশেষ সেবা নিয়ে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি)  এক পর্যালোচনা ও মতবিনিময় সভায় যোগ দিতে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদের বিশেষ সেবা নিয়ে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি)  এক পর্যালোচনা ও মতবিনিময় সভায় যোগ দিতে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার তিনি বিআরটিসির কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ‘বিআরটিসি দেউলিয়া হলে আপনারা এখানে যারা আছেন, তারাও দেউলিয়া হবেন। রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কি হয়? বিআরটিসি যেন সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন।

ওবায়দুল কাদের বলেন, ‘সৎভাবে, পরিচ্ছন্নভাবে বিআরটিসিকে পরিচালনা করলে জনগণের সামনে সুনাম অক্ষুন্ন থাকবে। এখন বিআরটিসির সেই সুনাম নেই। এবার আগের বিআরটিসির বাসগুলোর সঙ্গে নতুন ২৫৩টি বাস যুক্ত হওয়ায় আপনারা নতুন শপথ করুন, বিআরটিসিকে আকর্ষণীয় করতে হবে।’

বিআরটিসিকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছে সরকার। পুরনো বাসের বহরে প্রায়ই যুক্ত হয় নতুন যানবাহন। তারপরও বিভিন্ন সময় লোকসানের কথা শোনা যায়।

এবারের ঈদযাত্রা আরামদায়ক ও স্বস্তির করতে বিআরটিসির ১১৪২টি বাস যাত্রী পরিবহন করবে বলেও জানান তিনি। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন সড়ক পরিবহনমন্ত্রী।

টাইমস/এসআই

মন্তব্য করুন