© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

শেয়ার করুন:
ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক
country-desk
০৪:২২ পিএম | ০৩ ডিসেম্বর, ২০১৮

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়লো শফিকুল ইসলাম নামে এক যুবক। আটক শিক্ষার্থীর বাবার নাম মৃত জলিল হাওলাদার। তার বাড়ি শরিয়তপুর জেলার ঘোষেরহাট হাটুরিয়া গ্রামে।

রোববার সকালে বেরোবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলার সময় ওই যুবকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়। আটক ফিকুল ইসলামকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে লোক প্রশাসনের বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ছেলেটির কর্মকাণ্ডে আমার সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করে। পরে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।"

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন