প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাদ অনুসারীদের

সম্প্রতি তাবলীগ জামাতের বিদ্যমান সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন মাওলানা আশরাফ আলী।

সোমবার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি হলে সাংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। মাওলানা আশরাফ আলী তাবলীগের মাওলানা সাদ আহমেদ কান্ধলভীর অনুসারীদের আমির।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে তাবলীগের তাবলীগে মারামারি নয়। তৃতীয় একটি পক্ষ তাবলীগের সাথে মাদরাসার ছাত্রদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করছে। যা মূলধারা তাবলীগের পরিপস্থি।

তিনি বলেন, ১৯৯৫ সালে তাবলীগের তৃতীয় আমীরের ইন্তেকালের পর হযরত মাওলানা সাদ সাহেবসহ তিনজনকে বিশ্ব তাবলীগের কাজ পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে ওই তিনজনের মধ্যে ১৯৯৭ সালে একজন এবং ২০১৪ সালে আরেক জনের ইন্তেকাল হয়। এমতাবস্থায় ২০১৭ সালে তাবলীগের প্রচলিত প্রক্রিয়ায় হযরত মাওলানা সাদ সাহেবকে আমির নিযুক্ত করা হয়। কিন্তু বর্তমানে হযরত মাওলানা সাদ সাহেবের কিছু বক্তব্যকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মাওলানা আশরাফ আলী বলেন, সাদ সাহেবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ‘তিনি নিজেকে আমির ঘোষণা করেছেন, তিনি নবী হযরত মূসা (আ:) এর শানে সম্মানহানিকর ফতোয়া দিয়েছেন যে যারা কুরআন পড়িয়ে অর্থ নেয় তাঁদের পূর্বে পতিতারা বেহেশতে যাবে।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেন সাদপস্থি ওই আমির।

উল্লেখ্য, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কন্দ্রে করে গত ১ ডিসেম্বর তাবলীগের মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ইসমাইল মন্ডল (৭০) নামের একজন নিহত হয়েছেন। তার বাড়ি মুন্সীগঞ্জের মিলকিপাড়া গ্রামে। এছাড়াও আহত হয়েছেন প্রায় শতাধিক।

পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মিয়া কামলা উভয় পক্ষের সাথে বৈঠক করেন এবং নির্বাচনের আগে টঙ্গী ময়দানে কেউ সমাবেশ করতে পারবেন না বলে ঘোষণা দেন। এ ঘোষণার পর পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনার পর আজ প্রথমবারের মত সাদ অনুসারীরা সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য উপস্থাপন করেছে।

 

টাইমস/কেআরএস/পিআর

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026