কাকরাইলে পিনপতন নীরবতা

রাজধানী ঢাকার কাকরাইল জামে মসজিদ। ওই মসজিদ থেকে সারা দেশে তাবলীগ জামাত পরিচালিত হয়। তাই মসজিদটিতে সব সময় মুসল্লিদের আনাগোনা থাকতো। কিন্তু শনিবার টঙ্গি ইজতেমা ময়দানে তাবলীগের দুপক্ষের সংঘর্ষের পর থেকে ওই মসজিদে মুসল্লিদের উপস্থিতি কমেছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই মসজিদে অবস্থান করে এমন তথ্য জানা গেছে।

সোমবার সকালে কাকরাইল জামে মসজিদে দেখা গেছে, মসজিদের প্রবেশ পথে কয়েকজন পুলিশ সদস্য বসে আছেন। মসিজের আঙ্গিনায় রয়েছে কয়েকটি মাইক্রোবাস। আর মসজিদের ভেতেরে হাতেগোনা কয়েকজন মুসল্লি রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ঘুমাচ্ছেন আবার কেউ কেউ ইবাদ-বন্দেগি করছেন।

এক পর্যায়ে মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি তাবলীগের দুপক্ষের সংঘর্ষের পর থেকে তাদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। কিন্তু তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে মসজিদে মাওলানা যুবায়েরপন্থিরা অবস্থান করলেও সাদপন্থিরা এখনও সেখানে অবস্থান করতে পারেন নাই।

তবে তাবলীগের দ্বন্দ্বের ব্যাপারে কেউ কথা বলতে রাজি হননি। কবির নামের একজন বলেন, দ্বন্দ্বের ব্যাপারে আমাদের কথা বলতে মানা করা হয়েছে। বিষয়টি মুরব্বিরা জানেন। তবে মুরব্বিতের কাছে কাকরাইল মাদ্রসায় যাওয়া হয়। কিন্তু সেখানেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, কাকরাইল মসজিদে দায়িত্বরত আশিক মিয়া নামের এক পুলিশ সদস্য বাংলাদেশ টাইমসকে বলেন, কাকরাইল মসজিদে কোনো ধরনের সমস্যা নেই। শান্তিপূর্ণভাবেই মুসল্লিরা অবস্থান করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য পুলিশি পাহারা অব্যাহত রয়েছে।

পরবর্তীতে মসজিদের আশেপাশে দেখা গেছে, মসজিদের দক্ষিণ পাশে ফুটপাতে কয়েকটি দোকান রয়েছে। ওই দোকানগুলোতে মুসল্লিদের জামা-কাপড় এবং তাবলিগ জামাতে ব্যবহৃত জিনিস রয়েছে।

পরে কথা হয় ভাসমান ওই ব্যবসায়ীদের সাথে। আবুল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘গত কয়েক দিন থেকে তাদের বেচাকেনা কমেছে। কারণ দুপক্ষের সংঘর্ষের পর থেকে কাকরাইলে মুসল্লির সংখ্যা কম লক্ষ্য করা গেছে। এছাড়াও যারা আছেন বা যারা সেখান থেকে চিল্লায় যাচ্ছে তাদের মধ্যে প্রায় সবাই পুরাতন। তাই তারা তাবলীগের জিনিসপত্র ক্রয় করছেন না।’

এদিকে সোমবার বিকেলে সাদপন্থিরা ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তারা কারাইল ও টঙ্গী ময়দানে তাদের জায়গা দেওয়ার জন্য দাবি জানান।

ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি হলে সংবাদ সম্মেলনে তাবলীগের মাওলানা সাদ আহমাদ কান্ধলভীর অনুসারীদের আমির মাওলানা আশরাফ আলী বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, বিদ্যমান সমস্যা নিরসন করে কাকরাইল মসজিদ এবং টঙ্গী মাঠে আলাদা আলাদা অবস্থান নিশ্চিত করতে হবে।

 

টাইমস/কেআরএস/পিআর

 

আরও পড়ুন...

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাদ অনুসারীদের

ইজতেমা মাঠ ভাগের দাবি সাদপন্থীদের

প্রশাসনের দখলে থাকবে ইজতেমা মাঠ: স্বরাষ্ট্রমন্ত্রী

তাবলিগ জামাত সংঘর্ষে নিহত এক, আহত শতাধিক

 

 

 

 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026