© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে শহরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেয়ার করুন:
বরিশালে শহরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
own-reporter
০৫:১৬ পিএম | ১২ জুলাই, ২০১৯

বরিশাল সদর রোডে অনামী লেনে অগ্নিকাণ্ডে চারটি বসত ঘর পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  তবে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

বরিশাল সদর রোডে অনামী লেনে অগ্নিকাণ্ডে চারটি বসত ঘর পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  তবে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

শুক্রবার সকাল পৌনে ৮টার আগুন লাগার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দমকল বাহিনী আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছেন। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়া আর একটিতে বাড়ির মালিক ডা. মোস্তাক ডালি বসবাস করেন।

ক্ষতিগ্রস্ত অশোক দাস জানান, আগস্টে মেয়ের বিয়ে, প্রস্তুতিও নেয়া হয়েছিল। আগুনে তার বসত ঘরের প্রায় সবকিছু পুড়ে গেছে। এই কারণে ক্ষতির পরিমাণও বেশি।

টাইমস/এসআই

মন্তব্য করুন