পাবনায় ধর্ষণচেষ্টার মামলায় অধ্যক্ষ কারাগারে

পাবনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ মামলাটি গ্রহণ করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সদর থানার ওসি ওবাইদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

ওসি বলেন, জরুরি প্রয়োজনের কথা বলে কলেজ হোস্টেলের গেস্টরুমে ডেকে অধ্যক্ষ ধর্ষণচেষ্টা করেন, এমন অভিযোগে শুক্রবার দুপুরে এক ছাত্রী এই মামলা করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পুলিশ কলেজ হোস্টেলের বাইরে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ওই ছাত্রী ও অধ্যক্ষ সুজাউদ্দৌলাকে আটক করে থানায় নিয়ে আসে।

কলেজের শিক্ষার্থীরা জানান, ওই ছাত্রী সিরাজগঞ্জ থেকে প্রতি বৃহস্পতিবার এসে দুই দিন কলেজের ছাত্রী হোস্টেলে অবস্থান করতেন। মাঝে মধ্যেই ওই ছাত্রী অধ্যক্ষর কক্ষে রাত কাটাতেন। এ নিয়ে আবাসিক ছাত্রীরা বিব্রত ছিলেন।

ওই ঘটনার পুনরাবৃত্তি হলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিক্ষার্থীরা তাদের বাইরে থেকে তালা দিয়ে বিক্ষোভ করেন।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, অভিযুক্তদের পাবনা সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক ছাত্রী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেছেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026