© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরাগে ভেসে উঠল রুবেলের লাশ

শেয়ার করুন:
তুরাগে ভেসে উঠল রুবেলের লাশ
own-reporter
০৪:২০ পিএম | ১৬ জুলাই, ২০১৯

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র রুবেল হোসেন (২০)। সোমবার রুবেল হোসেনসহ ১৩ বন্ধু নিজেদের উদ্যোগে নৌ-ভ্রমণে বের হন।

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র রুবেল হোসেন (২০)। সোমবার রুবেল হোসেনসহ ১৩ বন্ধু নিজেদের উদ্যোগে নৌ-ভ্রমণে বের হন।

কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর এলাকায় গোসল করার জন্য রুবেল হোসেন ও শাহান তুরাগ নদে ঝাঁপ দেন। সেখান থেকে শাহান নৌকাতে উঠতে পারলেও রুবেল পানিতে তলিয়ে যান। পরে অন্য বন্ধুরা এবং আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও তার সন্ধানে তল্লাশি চালান। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গাজীপুরা এলাকায় লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তারা গিয়ে সকাল সাতটার দিকে রুবেলের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করে।

রুবেলের বাড়ি গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায়। তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুরাগে স্রোতের কারণে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ওই কলেজছাত্রের লাশ ভেসে ওঠে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন