© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ  

শেয়ার করুন:
খুলনায় ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ   
own-reporter-khulna
০২:৫২ পিএম | ০৫ আগস্ট, ২০১৯

খুলনার জিআরপি (রেলওয়ে) থানার ওসি ওসমান গনি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে (২১) গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ নিজেই আদালতে ধর্ষণের অভিযোগ করেছেন।

খুলনার জিআরপি (রেলওয়ে) থানার ওসি ওসমান গনি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে (২১) গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ নিজেই আদালতে ধর্ষণের অভিযোগ করেছেন।

অভিযোগের ভিত্তিতে সোমবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ভুক্তভোগী ওই নারীর দুলাভাই শাহাবুদ্দিন মাতুব্বর জানান, গত ২ আগস্ট শুক্রবার তার ছোট শ্যালিকা যশোর থেকে ট্রেনে খুলনায় আসেন। এদিন রাত সাড়ে ৭টার দিকে খুলনা রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা তাকে থানায় ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে জিআরপি পুলিশের ওসি ওসমান গনি পাঠান এবং পরে আরও ৪ পুলিশ কর্মকর্তা তাকে ধর্ষণ করে।

পরদিন ওই নারীকে ৫ বোতল ফেন্সিডিলসহ মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতে বিচারকের সামনে নেওয়ার পর ওই নারী জিআরপি থানায় তাকে গণধর্ষণের অভিযোগ করেন। এরপর আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওই নারীর ডাক্তারি পরীক্ষা করার নির্দেশ দেন।

এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে ওসি ওসমান গনি মোটা অংকের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু সমঝোতায় রাজি না হওয়ায় তিনি হুমকি দিচ্ছেন বলেও ওই নারীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

খুলনা জিআরপি থানার ওসি ওসমান গনি এঘটনা সত্য নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, মাদক মামলা থেকে রেহাই পেতে ওই নারী এধরনের অভিযোগ তুলছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন