© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার

শেয়ার করুন:
চট্টগ্রামে তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার
own-reporter-chattogram
০৩:২৪ পিএম | ০৫ আগস্ট, ২০১৯

চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত এক তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার খুরুস্কুল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ১৮ থেকে ২০ বছরের ওই তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরনে সাদা কামিজ, লাল সেলোয়ার। ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলায় তরুণীর পরিচয় পাওয়া যাচ্ছে না।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নাম-পরিচয় ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ, জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন