ঝিনাইদহে চাঞ্চল্যকর জামিরুল হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
ঝিনাইদহের চাঞ্চল্যকর জামিরুল হত্যা মামলার দুই আসামী
০৩:৩৫ পিএম | ০৫ আগস্ট, ২০১৯
ঝিনাইদহের চাঞ্চল্যকর জামিরুল হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত বন্দুক, গুলি ও নিহতের মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার আসামীরা হলেন নাসির উদ্দিন ও আজিজুল।
সোমবার দুপুরে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি বলেন, উদ্ধারকৃত বন্দুক জামিরুলকে হত্যায় ব্যবহৃত হয়েছিল এবং মোটরসাইকেলটি জামিরুলের বলে আসামিরা স্বীকার করেছে।
উল্লেখ্য, ১৯ এপ্রিল রাতে সদর উপজেলার কুবিরখালী গ্রামের মজনু মণ্ডলের ছেলে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। পরে সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
টাইমস/টিএইচ