© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে মাদকদ্রব্যসহ আটক ৪৪

শেয়ার করুন:
রাজশাহীতে মাদকদ্রব্যসহ আটক ৪৪

প্রতীকি ছবি

own-reporter-rajshahi
০৫:১০ পিএম | ০৫ আগস্ট, ২০১৯

মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৪ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার আরএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, রোববার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করেছে।

মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৪ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, রোববার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করেছে।

পুলিশ জানায়, ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা ৩ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালি থানা ১ জন, বেলপুকুর ১ জন, শাহমখদুম থানা ৪ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, দামকুড়া ৩, কর্ণহার থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন