© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে অস্ত্র-মাদকসহ আটক ৬

শেয়ার করুন:
ময়মনসিংহে অস্ত্র-মাদকসহ আটক ৬
own-reporter-mymensingh
০৬:৪০ পিএম | ০৫ আগস্ট, ২০১৯

ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ছয় জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। রোববার রাতে নগরীর সি.কে ঘোষ রোড এলাকার ছায়াবাণী সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে র‍্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর শিবলী সাদিক এসব তথ্য জানান।

ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ছয় জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

রোববার রাতে নগরীর সি.কে ঘোষ রোড এলাকার ছায়াবাণী সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে র‍্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর শিবলী সাদিক এসব তথ্য জানান।

আটককৃতরা হলো- মৃত নুরুল ইসলামের ছেলে অস্ত্র মামলায় দশ বছরের সাজা প্রাপ্ত আসামি শহিদুল ইসলাম বিপু ওরফে দীপু (৩৪), মৃত ধীরেন্দ্র রঞ্জন সরকারের ছেলে নিধি রঞ্জন সরকার (৪২), আব্দুর রাজ্জাকের ছেলে শামীম (২৫), মৃত মোবারক মিয়ার ছেলে মোশারফ (৪২), মৃত আব্দুল মোতালেবের ছেলে বদরুজ্জামান (৩৩) ও মৃত আমির উদ্দিনের ছেলে বুলবুল (৩৮)।

র‌্যাব জানিয়েছে, আটককৃতরা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।

আটককৃতদের কাছ থেকে রাম দা, ছোড়াসহ সাতটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড পিস্তলের তাজা গুলি, ২ হাজার ৭শ ৮০ পিস ইয়াবা, ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন