© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাগরে নেমে এক বন্ধুর মৃত্যু, আরেকজন নিখোঁজ

শেয়ার করুন:
সাগরে নেমে এক বন্ধুর মৃত্যু, আরেকজন নিখোঁজ

আরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম

own-reporter-cox-s-bazar
০৫:৩৪ পিএম | ১০ আগস্ট, ২০১৯

ঈদের ছুটিতে বেড়াতে এসে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী। শনিবার বেলা দেড়টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট অঞ্চলের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান।

ঈদের ছুটিতে বেড়াতে এসে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী।

শনিবার বেলা দেড়টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট অঞ্চলের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান।

নিহতের নাম আরিফুল ইসলাম। সে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া নিখোঁজ শিক্ষার্থীর নাম রফিকুল ইসলাম। সে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আরিফুল ও রফিকুল দুজন বন্ধু। তাদের দুজনেরেই বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায়।

পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, ঈদের ছুটিতে বাড়ি এসে বন্ধু, প্রতিবেশী, আত্মীয় মিলিয়ে মোট আটজন সাগরে গোসল করতে গিয়েছিলেন। এ সময় ভাটা শুরু হলে স্রোতের টানে পাঁচজন ভেসে যান। খবর পেয়ে লাইফ গার্ড সদস্যরা তিনজনকে উদ্ধার করে, দুইজন নিখোঁজ থাকে। পরে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলামকে কলাতলি পয়েন্ট থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম। লাইফ গার্ড সদস্য ও স্থানীয় জেলেরা তার খোঁজে সাগরের বিভিন্ন পয়েন্ট তল্লাশি চালাচ্ছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীদেরও খবর দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন