© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর মতিঝিলে ১৪তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

শেয়ার করুন:
রাজধানীর মতিঝিলে ১৪তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু
own-reporter
০৭:৫১ পিএম | ১০ আগস্ট, ২০১৯

রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের ১৪তলা থেকে পড়ে তানজিলা আক্তার রুপা (১৭) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের ১৪তলা থেকে পড়ে তানজিলা আক্তার রুপা (১৭) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুপা এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় পরিবারের সাথে থাকতেন তিনি। তার বাবা মৃত তাহাজ উদ্দিন।

মতিঝিল থানার এসআই আরিফুল ইসলাম জানান, সৎ ভাই জুবায়েরের সঙ্গে দেখা করতে সিটি মার্কেটে ঘুরতে আসে রুপা। জোবায়ের সিটি সেন্টারে একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন। তার বোন ১৪তলা থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে ও তদন্তসাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুবায়েরকে থানায় নেয়া হয়েছে।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, পুলিশের একটি টিম সিটি সেন্টারে অবস্থান করছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন