মিরপুরে আগুনে ৫০০-৬০০টি ঘর পুড়েছে: ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরের ৭ নম্বরে চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ৫০০-৬০০টি ঘর পুড়ে গেছে।

শনিবার সকাল ১১টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। এ ঘটনায় কেউ নিখোঁজ কিংবা চাপা পড়ে রয়েছে কি-না তা তল্লাশি করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

রেজাউল করিম বলেন, চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘরই ছিল কাঁচা। এতে কিছু ঘর দেবে গেছে এবং ঘরের চালা চাপা পড়েছে। এজন্য এসব ধ্বংসস্তূপ অপসারণে আমাদের সময় লাগছে। এসব অপসারণ করে ভেতরে কোনো ভিকটিম আছে কিনা আমরা সার্চিং করে দেখছি। আগুনে প্রায় ৫০০-৬০০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এখানে আমাদের তিনটি ইউনিট সার্চিং এ কাজ করছে। বস্তিতে লাগা ভয়াবহ আগুন সাড়ে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নির্বাপিত হয় রাত দেড়টার দিকে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রধান সমস্যা বস্তির এন্ট্রি পয়েন্ট একটি এবং সরু গলির কারণে বস্তি পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি যায়নি। যার ফলে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। এছাড়া পানির সংকট ছিল। আমরা গাড়ির মাধ্যমে এবং আশে-পাশের গার্মেন্ট থেকে পানি নিয়ে কাজ করেছি। আগুন আশে-পাশের ভবনে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটি আমরা রোধ করতে পেরেছি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনের উৎস আমরা এখনও বের করতে পারিনি। তবে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়েছে। অনুসন্ধান শেষে আগুনের উৎস নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্থদের সাহায্য ও আহতদের চিকিৎসা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বহন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026