সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের কাজ চলতি বছরেই শুরু

চলতি বছরই শুরু হচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ৭৪ কিলোমিটারের নতুন ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের কাজ। সব ঠিক থাকলে এ কাজ শেষ হবে ২০২৪ সালের মধ্যে। ৫৫৭৯ কোটি টাকার এ প্রকল্পটি  বাস্তবায়িত হলে রেলপথে ঢাকার সঙ্গে বগুড়ার দূরত্ব কমবে প্রায় ১শ’কিলোমিটার।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন হতে বগুড়া শহর পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলওয়ে লাইন নির্মাণে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (পিডিপিপি) অনুমোদিত হয় ২০১৬ সালের আগস্ট মাসে। দ্বিতীয় ভারতীয় (লাইন অব কন্ট্রোল) এর আওতায় এ প্রকল্পটির সমীক্ষা প্রস্তাবসহ প্রকল্পের (উন্নয়ন) ডিপিপি গত বছরের ৩০ অক্টোবর জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। সে সময় সমীক্ষা, বিশদ ডিজাইন ও সুপারভিশন কাজের পরামর্শক নিয়োগের জন্য (এক্সপ্রেস অব ইন্টারেস্ট) ইওআই আহ্বান করলে তাতে সাড়া দেওয়া কোম্পানিগুলোর মধ্য থেকে দুটি প্রতিষ্ঠানকে তালিকাভূক্ত করা হয়।

এ বিষয়ে প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম বাংলাদেশ টাইমসকে জানান, ‘বর্তমানে (রিকুয়েস্ট ফর প্রপোজাল) আরএফপি এক্সিম ব্যাংক অব ইন্ডিয়াকে দিয়েছি। আর তার ড্রাফ ঠিক আছে কিনা তা দেখে ভারত ৪২ দিনের মধ্যে আমাদের টাকা দিবে। টাকা পাওয়ার পর যাচাই বাছাই করে কনসালটেন্সির মাধ্যমে কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া হবে।কন্ট্রাক্টর নিয়োগের পর শুরু হবে মূল কাজ।

তিনি আরও বলেন, ১৯৯০ সাল থেকে যাচাই-বাছাই ও মাটি নিরীক্ষাসহ প্রকল্পের অন্যান্য কাজ করা ‍শুরু হয়। যদিও মূল কাজে হাত দেওয়া হয় ২০১৬ সালের দিকে। মূল টেন্ডারের পর কন্ট্রাক্টরদের ৩ থেকে ৪ বছরের মধ্যে রেল লাইনের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।২০১৭ সালে এ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয় বলেও জানান উর্ধতন কর্মকর্তা।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি,‘এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব অন্তত ১শ’ কিলোমিটার কমে যাবে। যাত্রাপথে সময় লাগবে মাত্র আড়াই থেকে ৩ ঘণ্টা।

জানা গেছে, পুরো রেললাইনে মোট ৮টি স্টেশনের মধ্যে তিনটিকে ধরা হয়েছে প্রান্তিক স্টেশন। এগুলো হলো শহীদ এম মনসুর আলী স্টেশন, বগুড়ার কাহালু স্টেশন ও বগুড়া শহর স্টেশন।

প্রকল্পটির সর্বশেষ অবস্থা সম্পর্কে রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলাদেশ টাইমসকে বলেন, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটিকে দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঠানোর জন্য ডিপিপি তৈরির কাজ শেষ হয়েছে। প্রকল্পটি অনুমোদনের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

 

টাইমস/এমএস

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026