© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

শেয়ার করুন:
ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
০১:০৭ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০১৯

ময়মনসিংহ সদর উপজেলায় মোশাররফ হোসেন (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ সদর উপজেলায় মোশাররফ হোসেন (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহামেদ জানান, সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত মোশাররফ হোসেন নামে এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় জানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিকশার চাবি উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন